DAY 1October 11, 2026Complete

Day 01: মিশন ডমিনিয়ন শুরু — অ্যাপের সব ফ্রি, আর চার্টের সামনে আমি বোবা!

🎯 দিনের প্রধান মাইলফলক: CNC Hub সম্পূর্ণ ফ্রি করা হলো, আর ট্রেডিংয়ের ভূত মাথায় নিয়ে চার্টের দিকে হা করে তাকিয়ে থাকার প্রথম দিন।

Mission DOMINION — Day 01: বিপ্লব নাকি তামাশা? শুরু তো হলো! 🚀

আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমার Mission DOMINION-এর ডে-১।

তবে প্রথম দিনেই বোঝা গেল—পরিকল্পনা খাতায় আঁকা যত সহজ, বাস্তবে চার্টের লাল-সবুজ বাতির সামনে বসা ততটাই মাথা নষ্ট করা ব্যাপার!


📱 ১. অ্যাপের সবকিছু ফ্রি — দিল দরিয়া মোড!

শুরুতেই অ্যাপ আর ডিজাইনের দিকটা নিয়ে বসলাম। সিদ্ধান্ত নিলাম CNC Hub-এর সব ডিজাইন এক ধাক্কায় পাবলিকের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেব। না কোনো জটিল কয়েন কাটার প্যারা, না কোনো কেনাবেচার ক্যাঁচাল। একদম ওপেন সোর্স টাইপ ফিলিং—খাও দাও ফুর্তি করো, ডিজাইন ডাউনলোড করো! তবে সার্ভার যাতে কেউ এক নিমেষে ধসিয়ে না দেয়, সেজন্য দৈনিক ৩টা করে ফ্রি ডাউনলোডের একটা ভদ্রস্থ লিমিট বসিয়ে কোডিং আর ব্যাকএন্ড লজিক সেট করে দিলাম। এক ঢিলে দুই পাখি—ইউজারও খুশি, সার্ভারও বেঁচে রইল।


🛡️ ২. হ্যাকিং বাদ, ট্রেডিং নিয়ে টানাটানি কেন?

সবাই ভাবতে পারে সাইবার সিকিউরিটি বা হ্যাকিং ল্যাব নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আরে ভাই, ওটাতে তো আগে থেকেই কিছুটা জানাশোনা আর আইডিয়া আছে—ওটা তো নিজের ঘরের মাঠ।

কিন্তু মানুষের স্বভাবই তো এমন—যেটায় কানাকড়ি জ্ঞান নাই, ওটাতেই আগে নাক গলাবে! ট্রেডিং সম্পর্কে আমার ধারণা ছিল গোল্লা/শূন্য। তাই ভাবলাম, আসো Boss, অজানা সমুদ্রে এক ডুব দিয়ে দেখা যাক পানি কত গভীর!


🕯️ ৩. পিন্টারেস্টে রাশিফল খোঁজা: "All Candlestick Patterns PDF"

ট্রেডিং শিখতে গিয়ে প্রথমেই ইউটিউব আর গুগলে গভীর রিসার্চের নামে ঢুকলাম সোজা Pinterest-এ! গিয়ে সার্চ দিলাম—“All candlestick patterns pdf”।

বাপরে বাপ! স্ক্রিন জুড়ে হাজার রকমের নকশা—

  • হাতুড়ি মার্কার ক্যান্ডেল (Hammer)
  • ড্রাগনফ্লাই দোজি (Dragonfly Doji)
  • মর্নিং স্টার, ইভনিং স্টার
  • আর কী কী সব বুলিশ-বিয়ারিশ জন্তু-জানোয়ারের নাম!

Pinterest Candlestick Patterns Cheat Sheet

দেখে মনে হচ্ছিল এগুলো কোনো চার্ট না, মিশরীয় পিরামিডের কোনো প্রাচীন জাদুর নকশা বা ভাগ্যের রাশিফল! কোনটা দেখে বাই করব আর কোনটা দেখে সেল করব, সেই প্যাটার্ন মিলাতে গিয়ে আমার চোখের মণিতেই দোজি ক্যান্ডেল তৈরি হয়ে গেল।


📉 ৪. চার্ট ওপেন করে বোবার মতো বসে থাকা (Exness ডেমো লাইফ)

এরপর Exness খুলে চার্ট ওপেন করলাম। চার্ট ওপেন করে এমনভাবে বসে রইলাম যেন চার্ট নিজে থেকেই মুখ ফুটে বলবে—“দোস্ত, এখন Buy চাপ, আমি উপরে উঠতাছি!”

কিন্তু মার্কেট তো আর আমার খালাতো ভাই না! দুপুরবেলা শুরু করলাম খোঁচাখুঁচি:

  1. প্রথমে ছোটখাটো ০.১ লটের Sell আর Buy দিয়ে শুরু:
    • -$0.01, -$0.04, -$0.12, -$0.16... মার্কেট যেন আমার মন পড়তে পারে! আমি Buy মারলেই সেটা গপাগপ নিচে নামে, আর Sell মারলেই রকেটের মতো উপরে দৌড়ায়।
  2. দেখতে দেখতে খুচরো সেন্ট লস হতে হতে ভাবলাম—ধুর, এভাবে হবে না!

Closed Trades History


🚀 ৫. হঠাৎ ইথেরিয়ামের পাগলা পাম্প & "ওল্ফ অব ওয়াল স্ট্রিট" ফিলিং!

বিকেল ৩টা নাগাদ একটু সাহস বাড়ল। ETH-তে হুট করে দিয়ে দিলাম ০.৫ আর ১.০ লটের Buy এন্ট্রি!

আর যায় কোথায়! কিছুক্ষণের মধ্যেই চার্টে বিশাল এক সবুজ মোমবাতি (Green Candle) জ্বলে উঠল—একদম আকাশমুখী পাম্প!

ETH Pump & Profit Closed

পপ-আপ ভেসে উঠল:

Position closed: Buy 1 lot ETH at 2,539.66 — Profit +$7.85 USD! 🎉
এক ট্রেডেই +$3.55, আরেকটায় +$1.87... দেখতে দেখতে ব্যালেন্স ২০৪ ডলার থেকে এক লাফে $212.44 USD-তে গিয়ে ঠেকল!

যদিও ডেমো ব্যালেন্স, তাও ওই মুহূর্তের জন্য নিজেকে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের বড় কোনো ব্রোকার মনে হচ্ছিল! ডেমোতে প্রফিট দেখে যে সুখ, সেই সুখ দিয়ে অন্তত রাতের ঘুমটা শান্তিতে দেওয়া যায়।


🌙 ৬. দিনশেষের হিসাব-নিকাশ

ট্রেডিং দেখতে দেখতে, ভিডিও গিলতে গিলতে কখন যে রাত হয়ে গেল টেরই পেলাম না।

দিনশেষে সত্যি কথা বলতে গেলে—একদম কিছু বুঝিনি বলাও ভুল হবে, আবার বিশাল কিছু উদ্ধার করে ফেলেছি বলাও চরম মিথ্যা হবে। প্রথম দিন বলে কথা, একটু ১৯-২০ তো হবেই!

তবে শুরুটা খারাপ না। ডেমোর ধাক্কা সামলে হাত একটু একটু চালু হচ্ছে। দেখা যাক আগামীকাল মার্কেট আর ভাগ্য কোন দিকে মোড় নেয়! 🔥